• হোম > বাংলাদেশ > বিএনপির প্রার্থী তালিকায় নেই যেসব আলোচিত নেতার নাম

বিএনপির প্রার্থী তালিকায় নেই যেসব আলোচিত নেতার নাম

  • মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ১৫:৩৭
  • ১৫৮

---

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম প্রকাশ করেন।

তবে সেই তালিকায় দেখা যায় না দলের অনেক আলোচিত নেতার নাম। এর মধ্যে রয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। এছাড়া যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী সোহেল ও সদ্য মনোনীত যুগ্ম মহাসচিব হুমায়ুন কবীর, মোয়াজ্জেম হোসেন আলাল, আমিনুর রশীদ ইয়াসিন এবং ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপনও তালিকায় নেই।

একাদশ সংসদের সংরক্ষিত আসনের সাবেক সদস্য রুমিন ফারহানার নামও আলোচনায় থাকলেও প্রার্থী তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হয়নি।

দলটির একটি সূত্র জানিয়েছে, এক পরিবারের একাধিক প্রার্থী না রাখার নীতি অনুসরণ করা হয়েছে। এজন্য স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমদ, মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ প্রার্থী তালিকায় স্থান পাননি।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/6331 ,   Print Date & Time: Saturday, 3 October 2026, 12:32:53 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh