• হোম > রাজনীতি > খালেদা জিয়া ও তারেক রহমানসহ ২৩৭ আসনে প্রার্থীদের মনোনয়ন ঘোষণা করেছে বিএনপি।

খালেদা জিয়া ও তারেক রহমানসহ ২৩৭ আসনে প্রার্থীদের মনোনয়ন ঘোষণা করেছে বিএনপি।

  • সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ২১:০১
  • ৭০

---

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি।

আজ সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এ তালিকা প্রকাশ করেন।

মির্জা ফখরুল জানান, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দিনাজপুর–৩, বগুড়া–৭ ও ফেনী–১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া–৬ আসনে লড়বেন। ঠাকুরগাঁও–১ থেকে প্রার্থী হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কক্সবাজার–১ থেকে সালাহউদ্দিন আহমদ, নোয়াখালী–৩ থেকে বরকতউল্লা বুলু, লক্ষ্মীপুর–৩ থেকে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এবং টাঙ্গাইল–২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন আবদুস সালাম পিন্টু।

ঢাকার আসনগুলোতে মনোনয়ন পাওয়া নেতাদের মধ্যে রয়েছেন—ঢাকা–১ এ খন্দকার আবু আশফাক, ঢাকা–২ এ আমানউল্লাহ আমান, ঢাকা–৩ এ গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা–৪ এ তানভীর আহমেদ রবিন, ঢাকা–৫ এ নবী উল্লাহ নবী, ঢাকা–৬ এ ইশরাক হোসেন, ঢাকা–৮ এ মির্জা আব্বাস, ঢাকা–১১ এ এম এ কাইয়ুম, ঢাকা–১২ এ সাইফুল আলম নীরব, ঢাকা–১৪ এ সানজিদা ইসলাম তুলি, ঢাকা–১৫ এ শফিকুল ইসলাম খান, ঢাকা–১৬ এ আমিনুল হক এবং ঢাকা–১৯ এ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন।

তবে ঢাকা–৭, ৯, ১০, ১৩, ১৭, ১৮ ও ২০ আসনের প্রার্থীদের নাম পরে ঘোষণা করা হবে বলে জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামকে আরও এগিয়ে নিতে এবং নির্বাচন প্রক্রিয়াকে অংশগ্রহণমূলক করার লক্ষ্যে আমরা এই প্রাথমিক প্রার্থীতার তালিকা প্রকাশ করছি।”

তিনি আরও জানান, যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে ও স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই তালিকায় পরিবর্তন আসতে পারে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/6281 ,   Print Date & Time: Wednesday, 4 February 2026, 04:52:42 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh