• হোম > বিদেশ > যুক্তরাষ্ট্র নাইজেরিয়ায় সেনা পাঠাতে পারে, না হলে বিমান হামলার বিকল্প রয়েছে

যুক্তরাষ্ট্র নাইজেরিয়ায় সেনা পাঠাতে পারে, না হলে বিমান হামলার বিকল্প রয়েছে

  • সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৫:০৯
  • ৮২

---

পশ্চিম আফ্রিকার জনবহুল দেশ নাইজেরিয়ায় খ্রিস্টান হত্যার ঘটনা রোধ না হলে যুক্তরাষ্ট্র সেনা মোতায়েন বা বিমান হামলা চালাতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর এপি।

রোববার ফ্লোরিডায় অবকাশ যাপনের পর ওয়াশিংটনে ফেরার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “হতে পারে। আমি অনেক কিছুই ভাবছি। তারা নাইজেরিয়ায় রেকর্ড সংখ্যক খ্রিস্টান হত্যা করছে। আমরা সেটা হতে দেব না।”

এর একদিন আগে, শনিবারও ট্রাম্প নাইজেরিয়াকে সতর্ক করেছিলেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশটি যদি খ্রিস্টান হত্যার ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা না নেয়, তবে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে বাধ্য হবে।

ট্রাম্প প্রশাসন সম্প্রতি নাইজেরিয়াকে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের অভিযোগে পুনরায় ‘বিশেষ উদ্বেগের দেশ’ তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এই তালিকায় থাকা অন্যান্য দেশগুলোর মধ্যে রয়েছে চীন, মিয়ানমার, উত্তর কোরিয়া, রাশিয়া ও পাকিস্তান।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/6251 ,   Print Date & Time: Sunday, 4 October 2026, 12:18:46 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh