• হোম > দেশজুড়ে > সংসদ নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটকেন্দ্রের সংখ্যা ৪২,৭৬১ এবং ভোটকক্ষের সংখ্যা ২,৪৪,৬৪৯।

সংসদ নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটকেন্দ্রের সংখ্যা ৪২,৭৬১ এবং ভোটকক্ষের সংখ্যা ২,৪৪,৬৪৯।

  • সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১৫:৪৭
  • ১১৫

---

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সারাদেশে মোট ৪২,৭৬১টি ভোটকেন্দ্র স্থাপনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ (সোমবার) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে ব্রিফিংকালে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, “দেশের ৬৪ জেলায় ৩০০ আসনের জন্য মোট ৪২,৭৬১টি ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। আজই আমরা ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছি।”

আখতার আহমেদ আরও জানান, পুরুষদের জন্য ১ লাখ ১৫ হাজার ১৩৭টি এবং মহিলাদের জন্য ১ লাখ ২৯ হাজার ৬০২টি ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ মোট ভোটকক্ষের সংখ্যা দাঁড়াচ্ছে ২ লাখ ৪৪ হাজার ৬৪৯।

তিনি বলেন, প্রাথমিকভাবে অস্থায়ী ভোটকেন্দ্রের সংখ্যা ১৪টি, যেখানে প্রায় ১২ হাজার ভোটকক্ষ থাকবে। প্রতিটি কেন্দ্রের জন্য গড়ে ৩ হাজার ভোটার ধরা হয়েছে। প্রয়োজন অনুযায়ী পরে কেন্দ্র ও কক্ষে সামঞ্জস্য আনা হবে।

এর আগে গত ১০ সেপ্টেম্বর ভোটকেন্দ্র স্থাপনের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছিল। তখন মোট ৪২,৬১৮টি ভোটকেন্দ্র প্রস্তাব করা হয়েছিল। খসড়া তালিকায় পুরুষ ভোটকক্ষ ছিল ১ লাখ ১৪ হাজার ৯৩৯টি এবং মহিলা ভোটকক্ষ ১ লাখ ২৯ হাজার ১০৭টি, যা মিলিয়ে মোট ভোটকক্ষ দাঁড়াত ২ লাখ ৪৪,০৪৬।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটকেন্দ্র ছিল ৪২,১৫০টি এবং ভোটকক্ষের সংখ্যা ছিল ২ লাখ ৬১ হাজার ৪৭২টি। এবারের নির্বাচনে কেন্দ্রের সংখ্যা কিছুটা বেড়েছে, কিন্তু ভোটকক্ষের সংখ্যা কমেছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/5995 ,   Print Date & Time: Wednesday, 7 October 2026, 10:00:35 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh