• হোম > বাংলাদেশ > ইসি সচিব জানিয়েছেন, এখন পর্যন্ত নির্বাচন নিয়ে উদ্বিগ্ন বা আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি।

ইসি সচিব জানিয়েছেন, এখন পর্যন্ত নির্বাচন নিয়ে উদ্বিগ্ন বা আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি।

  • সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১৩:২০
  • ৮০

---

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এখন পর্যন্ত আতঙ্কিত বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

আখতার আহমেদ বলেন, ইসির পরিকল্পনা অনুযায়ী শতভাগ কাজ সম্পন্ন করতে হবে—বিষয়টি এমন নয়। পরিস্থিতির প্রেক্ষাপটে কিছু কিছু জায়গায় সমন্বয় করতে হয়। কিছু বিষয় আগে সম্পন্ন হয়েছে, কিছু বিষয় এখনো প্রক্রিয়াধীন এবং কিছু ক্ষেত্রে আরও কিছুটা সময় লাগবে। সময় মেপে প্রতিটি কাজ নির্দিষ্ট তারিখ অনুযায়ী সম্পন্ন করা সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।

তিনি জানান, ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করা হয়েছে। রাজনৈতিক দল নিবন্ধনসহ চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা চলতি সপ্তাহের মধ্যেই শেষ হবে।

নতুন রাজনৈতিক দল নিবন্ধন প্রসঙ্গে সচিব বলেন, মাঠ পর্যায় থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা চলছে। আশা করা যাচ্ছে, চলতি সপ্তাহের মধ্যেই নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হবে।

নির্বাচন প্রস্তুতি প্রসঙ্গে তিনি আরও বলেন, “আমরা পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছি। সবকিছু শতভাগ করা সম্ভব নয়—এটা আমরা যেমন জানি, আপনাদেরও জানা। পরিস্থিতি অনুযায়ী কিছু কিছু জায়গায় সমন্বয় করতে হয়। এখন পর্যন্ত আতঙ্কিত বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতো কোনো কারণ আমি দেখছি না।”

আরপিও সংশোধন নিয়ে বিএনপির দেওয়া চিঠি প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, “আরপিও বিষয়ে বিএনপি থেকে একটি চিঠি এসেছে, এ বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে।”


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/5963 ,   Print Date & Time: Wednesday, 7 October 2026, 11:15:15 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh