• হোম > বাংলাদেশ > দেশের নদীতে গাঙ্গেয় ডলফিনের সংখ্যা কমেছে ৩০ শতাংশ

দেশের নদীতে গাঙ্গেয় ডলফিনের সংখ্যা কমেছে ৩০ শতাংশ

  • সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১২:০৯
  • ১০২

---

দূষণ ও মাছ ধরার জালের ব্যাপক ব্যবহারের কারণে দেশের নদ-নদীতে গাঙ্গেয় ডলফিনের আবাসস্থল প্রায় ৩০ শতাংশ কমে গেছে। সাম্প্রতিক জরিপে দেখা গেছে, বর্তমানে দেশের নদ-নদীতে দুই হাজার ৩০৭টি ডলফিন আছে।

আন্তর্জাতিক মিঠাপানির ডলফিন দিবস উপলক্ষে রোববার বন বিভাগের আয়োজিত এক আলোচনা সভায় বিশেষজ্ঞরা এ তথ্য প্রকাশ করেন।

ডব্লিউসিএস (Wildlife Conservation Society) ২০২৪ থেকে ২০২৫ সালের মধ্যে ৪৫টি নদীর ৪৫,৮৯৩ কিলোমিটার এলাকায় জরিপ চালিয়ে এই তথ্য সংগ্রহ করেছে। জরিপে ২৫টি হটস্পট চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে কয়েকটির তাৎক্ষণিক সংরক্ষণ প্রয়োজন।

জরিপে বুড়িগঙ্গা, তুরাগ, বংশী, সুরমা এবং কালনী নদীতে মোট ২৭টি গাঙ্গেয় ডলফিন পাওয়া গেছে। বংশীতে সাতটি, তুরাগে পাঁচটি, কালনী ও বুড়িগঙ্গায় তিনটি করে, এবং সুরমা নদীতে নয়টি ডলফিন ধরা পড়েছে।

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “ডলফিন নদীর স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ সূচক। নদীর পানি দূষিত হলে তা ডলফিন ও মানুষের জন্যই হুমকি হয়ে দাঁড়ায়। উভয়ের বেঁচে থাকার জন্য নদী পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি।”

তিনি আরও জানান, বন বিভাগকে সহায়তার জন্য প্রতিটি জেলায় স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক গঠন করা হবে যেন বন্যপ্রাণী উদ্ধার ও সুরক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়া যায়।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/5957 ,   Print Date & Time: Wednesday, 7 October 2026, 02:12:03 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh