• হোম > রাজনীতি > ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিমূলক সভা বৃহস্পতিবার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিমূলক সভা বৃহস্পতিবার

  • সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১১:৩৬
  • ৫৪

---

নির্বাচন কমিশন (ইসি) আগামী বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে মতবিনিময় ও প্রাক্‌–প্রস্তুতিমূলক সভা করবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে এই সভা অনুষ্ঠিত হবে।

গত রোববার ইসি সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেলা ৩টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে সভায় নির্বাচনী কার্যক্রম ও প্রস্তুতি নিয়ে আলোচনা হবে। নির্বাচন কমিশনাররাও এতে উপস্থিত থাকবেন।

ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা রুহুল আমিন মল্লিক জানান, এই সভায় মন্ত্রিপরিষদ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ সরকারের ৩১টি বিভাগ অংশগ্রহণ করবে।

সভায় নির্বাচন প্রস্তুতি, নিরাপত্তা, প্রশাসনিক সমন্বয় ও অন্যান্য প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা হবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/5953 ,   Print Date & Time: Wednesday, 4 February 2026, 09:30:46 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh