• হোম > দেশজুড়ে > সরকারি অর্থায়নে ৪,৪৩,৭৯৮টি মামলায় আইনি সহায়তা প্রদান

সরকারি অর্থায়নে ৪,৪৩,৭৯৮টি মামলায় আইনি সহায়তা প্রদান

  • শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১৫:২৪
  • ১০৫

---

জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড) সরকারি খরচায় ৪,৪৩,৭৯৮টি মামলায় অসচ্ছল বিচারপ্রার্থীদের আইনি সহায়তা প্রদান করেছে। এই সময়ের মধ্যে ১৩,০৩,৬৪৩ জনকে সরকারি অর্থায়নে আইনি সেবা দেওয়া হয়েছে।

সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে ২০০৯ সাল থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত লিগ্যাল এইডের মাধ্যমে প্রদত্ত আইনি সহায়তার বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২৯,৭৯১ জন, দেশের ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১০,৫২,৬৮৬ জন এবং ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনি সহায়তা সেলের মাধ্যমে ২৯,৬৭৩ জনকে আইনি সহায়তা দেওয়া হয়েছে।

সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কলসেন্টার (টোল ফ্রি-১৬৪৩০) মাধ্যমে আরও ১,৯১,৪৯৩ জনকে সেবা প্রদান করা হয়েছে। দেশে আর্থিকভাবে অসচ্ছল ও অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনি সহায়তা প্রদানের জন্য ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে এসব সেবা সরকারি খরচে দেওয়া হয়।

জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত হয়।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/5919 ,   Print Date & Time: Wednesday, 7 October 2026, 10:18:24 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh