• হোম > > প্রধান উপদেষ্টার সঙ্গে আজ এনসিপি ও জামায়াতে ইসলামী নেতাদের সংলাপ অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টার সঙ্গে আজ এনসিপি ও জামায়াতে ইসলামী নেতাদের সংলাপ অনুষ্ঠিত হবে।

  • বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ১৫:০৭
  • ৫৬

---

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে আজ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে পৃথক বৈঠকে বসছেন।

বিকেল ৫টা ১৫ মিনিটে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এনসিপির প্রতিনিধিদলের সঙ্গে প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হবে। এরপর সন্ধ্যা ৬টায় জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন তিনি।

প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মেদ বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গতকাল মঙ্গলবার প্রধান উপদেষ্টা বিএনপির প্রতিনিধিদের সঙ্গে সংলাপে অংশ নেন।

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরকারের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের এ ধারাবাহিক সংলাপ অনুষ্ঠিত হচ্ছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/5803 ,   Print Date & Time: Wednesday, 4 February 2026, 09:30:56 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh