• হোম > > জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক

জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক

  • মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ২২:৫৩
  • ৫৮

---

নির্বাচনের প্রস্তুতি ও প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। রাজধানীর রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় অনুষ্ঠিত এই বৈঠকে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সিনিয়র নেতা সালাহউদ্দিন আহমদ। বৈঠকে বিএনপি নেতারা আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে প্রশাসনের ভূমিকা নিরপেক্ষ রাখার দাবি জানান। এ সময় প্রধান উপদেষ্টা জানান, নির্বাচনের আগে প্রশাসনে যেকোনো রদবদল তাঁর সরাসরি তত্ত্বাবধানে করা হবে। তিনি প্রতিশ্রুতি দেন, একটি শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/5783 ,   Print Date & Time: Wednesday, 4 February 2026, 05:52:58 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh