• হোম > বাংলাদেশ > শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন নিয়ন্ত্রণে, রাত ৯টা থেকে ফ্লাইট চলাচল স্বাভাবিক

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন নিয়ন্ত্রণে, রাত ৯টা থেকে ফ্লাইট চলাচল স্বাভাবিক

  • রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ১৫:৫৮
  • ১১০

---

আজ শনিবার (১৯ অক্টোবর) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) কার্গো ভিলেজে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে এসেছে। রাত ৯টা থেকে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হবে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়।

এক সরকারি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুপুর ২টা ১৫ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষের সমন্বিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও নিশ্চিত করা হয়েছে।

বেসামরিক বিমান চলাচল ও পর্যটন বিষয়ক উপদেষ্টা শেখ বশিরউদ্দীন অগ্নিকাণ্ডের শুরু থেকেই বিমানবন্দরে উপস্থিত থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ফ্লাইট চলাচল নিরাপদে পুনরায় চালুর জন্য সব সংস্থা ঘনিষ্ঠভাবে কাজ করেছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

এছাড়া, আগুন লাগার কারণ অনুসন্ধানে একটি আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

ঘটনার সময় ধৈর্য ও সহযোগিতার জন্য যাত্রী ও সাধারণ জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে মন্ত্রণালয়।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/5684 ,   Print Date & Time: Sunday, 4 October 2026, 09:13:40 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh