• হোম > > সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকে যোগ দেবেন প্রধান উপদেষ্টা

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকে যোগ দেবেন প্রধান উপদেষ্টা

  • বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ১৯:৫৪
  • ১০৬

---

জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠান উপলক্ষে সার্বিক প্রস্তুতি ও অন্যান্য বিষয় পর্যালোচনার জন্য আজ সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং।

এর আগে আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে ঐকমত্য কমিশনের এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার অংশ নেন।

এছাড়া বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠান।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/5576 ,   Print Date & Time: Friday, 25 September 2026, 10:59:30 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh