• হোম > > অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক প্রকাশ

অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক প্রকাশ

  • মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ১৯:৩৭
  • ১১৬

---

রাজধানীর মিরপুর শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

এক শোকবার্তায় তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। প্রধান উপদেষ্টা বলেন, “এই দুর্ঘটনায় নিরীহ মানুষের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক। আমরা এই শোকের সময়ে তাদের পরিবারের পাশে আছি।”

তিনি অগ্নিকাণ্ডে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের নির্দেশ দেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/5542 ,   Print Date & Time: Saturday, 26 September 2026, 07:27:24 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh