• হোম > দেশজুড়ে > ইসলামী ব্যাংক একীভূতকরণ বিষয়ে গুজব ছড়ানোয় সরকারের সতর্কবার্তা

ইসলামী ব্যাংক একীভূতকরণ বিষয়ে গুজব ছড়ানোয় সরকারের সতর্কবার্তা

  • সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ১৯:২৪
  • ১০৩

---

পাঁচটি ইসলামী ব্যাংকের একীভূতকরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিত্তিহীন গুজব প্রত্যাখ্যান করেছে সরকার। আজ অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, একটি স্বার্থান্বেষী মহল বিনিয়োগকারীদের বিভ্রান্ত করতে ইচ্ছাকৃতভাবে এসব ভ্রান্ত তথ্য ছড়াচ্ছে। সরকার বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ন করার কোনো সিদ্ধান্ত নেয়নি এবং একীভূতকরণ প্রক্রিয়ায় তাদের স্বার্থ সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। মন্ত্রণালয় অনলাইনে ছড়ানো এসব মনগড়া তথ্যের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/5508 ,   Print Date & Time: Monday, 28 September 2026, 11:54:05 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh