• হোম > দেশজুড়ে > শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে।

শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে।

  • রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ১৮:৪২
  • ১০০

---

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আজ প্রসিকিউশন পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন।

এর আগে, শেষ সাক্ষী তদন্ত কর্মকর্তা মো. আলমগীরের জেরা শেষে আজকের দিন ধার্য করা হয়। মামলায় ৫৪ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন, যাদের মধ্যে ছিলেন শহীদ পরিবারের সদস্য, জুলাই আন্দোলনের নেতা নাহিদ ইসলাম এবং সাংবাদিক ড. মাহমুদুর রহমান।

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পলাতক থাকায় রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন তাদের পক্ষে শুনানি পরিচালনা করছেন। সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন রাজসাক্ষী হয়ে সাক্ষ্য দিয়েছেন।

গত ১০ জুলাই ট্রাইব্যুনাল এই মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেয়। শেখ হাসিনার বিরুদ্ধে আরও দুটি মামলা ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে—একটি গুম-খুনের ঘটনায় এবং অন্যটি শাপলা চত্বরে হত্যাকাণ্ড সংক্রান্ত।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/5480 ,   Print Date & Time: Friday, 21 August 2026, 10:37:08 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh