• হোম > বাংলাদেশ > প্রধান উপদেষ্টা রোমের পথে ঢাকা ত্যাগ করেছেন

প্রধান উপদেষ্টা রোমের পথে ঢাকা ত্যাগ করেছেন

  • রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ১৮:১৪
  • ১১৭

---

ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ সকালে ইতালির রাজধানী রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সকাল ১১টা ৩০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

সফরকালে অধ্যাপক ইউনূস ফোরামের মূল অধিবেশনে ভাষণ দেবেন এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন। আলোচনায় খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন ও টেকসই উন্নয়নসহ বৈশ্বিক ইস্যু স্থান পাবে।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত এ ইভেন্টটি ১০ থেকে ১৭ অক্টোবর রোমে অনুষ্ঠিত হচ্ছে।

প্রধান উপদেষ্টার এই সফরকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সক্রিয় কূটনৈতিক ভূমিকার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। তিনি আগামী ১৫ অক্টোবর দেশে ফিরবেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/5476 ,   Print Date & Time: Wednesday, 7 October 2026, 08:25:20 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh