• হোম > > ওয়ার্ল্ড ফুড ফোরামে অংশ নিতে আগামীকাল রোমের উদ্দেশে রওনা হবেন প্রধান উপদেষ্টা।

ওয়ার্ল্ড ফুড ফোরামে অংশ নিতে আগামীকাল রোমের উদ্দেশে রওনা হবেন প্রধান উপদেষ্টা।

  • শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ১৯:০৪
  • ১০৫

---

ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে অংশ নিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামীকাল ইতালির রোম যাচ্ছেন।

প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীরা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সকাল ১১টা ৩০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমের উদ্দেশে রওনা হবেন। বিষয়টি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিশ্চিত করেছেন।

সফরসূচি অনুযায়ী, অধ্যাপক ইউনূস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন। এছাড়া তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকগুলোতে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন ও টেকসই উন্নয়নসহ বৈশ্বিক নানা ইস্যু নিয়ে আলোচনা হবে।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত এই ওয়ার্ল্ড ফুড ফোরাম বিশ্বের নীতিনির্ধারক, গবেষক ও উদ্যোক্তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, যেখানে খাদ্য ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় করা হয়। এবারের ইভেন্ট ১০ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত রোমে এফএও সদর দপ্তরে অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টার এই সফরকে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের কূটনৈতিক সক্রিয়তার একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তিনি ১৫ অক্টোবর দেশে ফিরবেন বলে জানা গেছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/5440 ,   Print Date & Time: Friday, 21 August 2026, 08:04:22 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh