• হোম > বাংলাদেশ > ঐকমত্য কমিশন শিগগিরই সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে

ঐকমত্য কমিশন শিগগিরই সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে

  • রবিবার, ৫ অক্টোবর ২০২৫, ১৬:২৭
  • ৭৮

---

অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জাতীয় ঐকমত্য কমিশনের চূড়ান্ত প্রতিবেদন খুব শিগগিরই জমা দেওয়া হবে বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

শনিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন সভাপতি ও প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে এ তথ্য জানান তিনি। প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠকে জুলাই সনদের মূল বিষয়বস্তু, বাস্তবায়ন প্রক্রিয়া এবং রাজনৈতিক দলগুলোর অবস্থান নিয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস কমিশনের কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে দ্রুততম সময়ে চূড়ান্ত অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, কমিশন রাজনৈতিক দলগুলোর কাছ থেকে ব্যাপক সহযোগিতা এবং গণমাধ্যমের পক্ষ থেকে অকল্পনীয় সমর্থন পেয়েছে।

বৈঠকে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ ছাড়াও বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

এ ছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, আসিফ নজরুল ও আদিলুর রহমান খানও বৈঠকে অংশ নেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/5238 ,   Print Date & Time: Wednesday, 4 February 2026, 10:13:24 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh