• হোম > দেশজুড়ে > ধর্মীয় সম্প্রীতি দেশের শক্তির মূল: সারজিস আলম

ধর্মীয় সম্প্রীতি দেশের শক্তির মূল: সারজিস আলম

  • সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ২২:১২
  • ৭০

---

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ধর্মীয় সম্প্রীতিই দেশের শক্তির মূল। তিনি বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য বজায় থাকবে, ধর্মীয় রীতি মানার পাশাপাশি অন্য ধর্মের প্রতি সম্মানও অপরিহার্য।”

রোববার পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন দুর্গামন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন এবং মন্দিরগুলোতে আর্থিক সহায়তা প্রদান করেন।

সারজিস আলম আরও বলেন, “সনাতন ধর্মাবলম্বীরা তাদের বড় উৎসব দুর্গাপূজা উদ্‌যাপন করছেন। তাদের খোঁজখবর নেওয়া ও শুভেচ্ছা জানানো আমাদের দায়িত্ব। বৈষম্যহীন সম্পর্ক গড়ে তোলাই দেশের অগ্রগতির পথ সুগম করবে।”

তিনি উল্লেখ করেন, অনেক স্থানে স্থায়ী মন্দির না থাকায় অস্থায়ী মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। এনসিপি ছোট পরিসরে হলেও সহযোগিতা বাড়িয়ে ভবিষ্যতে আরও কাজ করবে। উদার মনোভাব থাকলে শুধু পঞ্চগড় নয়, পুরো বাংলাদেশ দ্রুত অগ্রগতির পথে এগোবে।

পরিদর্শনে এনসিপি তেঁতুলিয়া উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী হাবিবুর রহমান হাবিব, জেলা যুবশক্তির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবু কায়েস বাবু ও অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/5104 ,   Print Date & Time: Wednesday, 4 February 2026, 12:38:25 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh