• হোম > দেশজুড়ে > ৫০ হাজার মেট্রিক টন গ্যাসোলিন কিনবে সরকার

৫০ হাজার মেট্রিক টন গ্যাসোলিন কিনবে সরকার

  • মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪৯
  • ৭৮

---

দেশে জ্বালানির ক্রমবর্ধমান চাহিদা পূরণে সরকার প্রায় ৫০ হাজার মেট্রিক টন গ্যাসোলিন আমদানির প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে।

আজ মঙ্গলবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৩৮তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী, ২০২৫ সালের জুলাই থেকে ডিসেম্বর সময়ে ইন্দোনেশিয়ার পিটি বুমি সিয়াক পুসাকো যাপিন (বিএসপি) থেকে মোট ৪১৩ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে ৫০ হাজার মেট্রিক টন গ্যাসোলিন ৯৫ আনলেডেড (অকটেন) আমদানি করা হবে।

এর ফলে দেশের পরিবহন ও বিদ্যুৎ খাতে জ্বালানি সরবরাহ আরও স্থিতিশীল থাকবে বলে আশা করা হচ্ছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/4974 ,   Print Date & Time: Wednesday, 4 February 2026, 07:28:55 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh