• হোম > বাংলাদেশ > নাহিদ ইসলাম: আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারের মুখোমুখি করা প্রয়োজন

নাহিদ ইসলাম: আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারের মুখোমুখি করা প্রয়োজন

  • রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪০
  • ১০২

---

রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জুলাই আন্দোলনের নেতা নাহিদ ইসলাম এ মন্তব্য করেন। তিনি বলেন, শেখ হাসিনা দলীয় প্রধান হিসেবে ক্ষমতায় টিকে থাকতে জনগণের বিরুদ্ধে হত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন। জনগণ সেই সিদ্ধান্ত প্রতিরোধ করেছে এবং আওয়ামী লীগকে উৎখাত করেছে। তাই এই অপরাধ শুধুমাত্র ব্যক্তির নয়, দল হিসেবেও আওয়ামী লীগের।

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য ও জেরা শেষে নাহিদ ইসলাম জানান, ট্রাইব্যুনালের কাছে যথেষ্ট তথ্যপ্রমাণ এসেছে। তাই আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার সুযোগ তৈরি হয়েছে।

উল্লেখ্য, বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার চলছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/4897 ,   Print Date & Time: Saturday, 3 October 2026, 07:26:37 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh