• হোম > বাংলাদেশ > সংস্কৃতি উপদেষ্টার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সম্পন্ন হয়েছে।

সংস্কৃতি উপদেষ্টার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সম্পন্ন হয়েছে।

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২২:২৪
  • ১২৬

---

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার আজ বিকেলে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের নতুন সাংস্কৃতিক জগত উন্মোচন ও দেশের আত্মপরিচয় অনুসন্ধানের বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা হয়।

এছাড়া, বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা সম্প্রসারণের সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষভাবে আর্কিওলজি, ফিল্ম, মিউজিক, মিউজিয়াম এবং থিয়েটারের মতো ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/4805 ,   Print Date & Time: Wednesday, 30 September 2026, 04:53:07 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh