• হোম > বিদেশ > বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত ইউরোপীয় ইউনিয়নের নেতাদের কাছে পরিচয়পত্র পেশ করেছেন।

বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত ইউরোপীয় ইউনিয়নের নেতাদের কাছে পরিচয়পত্র পেশ করেছেন।

  • শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৫
  • ১২৯

---

বেলজিয়ামে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মাসুদুল আলম ইউরোপীয় ইউনিয়নের নেতাদের কাছে বাংলাদেশের মিশন প্রধান হিসেবে পরিচয়পত্র পেশ করেছেন।

তিনি ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের নিকট পরিচয়পত্র জমা দেন।

বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বৃহস্পতিবার ব্রাসেলসের ইউরোপীয় কমিশনের সদর দফতর বার্লেমন্ট ভবনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে নবনিযুক্ত রাষ্ট্রদূতদের সম্মানে সংবর্ধনার আয়োজনও করা হয়।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/4687 ,   Print Date & Time: Wednesday, 7 October 2026, 02:45:28 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh