• হোম > বাংলাদেশ > খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে অসহায় রোগীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হলো।

খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে অসহায় রোগীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হলো।

  • শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৪:১৩
  • ৬১

---

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে মুহাম্মদ ফাউন্ডেশন রাজধানীর উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে গরিব ও অসহায় রোগীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন।

আফাজ উদ্দিন বলেন, আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় এলে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তন আনা হবে। ধনী-গরীব নির্বিশেষে সবাই উন্নত চিকিৎসা পাবেন। তিনি হুইলচেয়ার বিতরণকে মানবিক উদ্যোগ হিসেবে উল্লেখ করে বলেন, বিএনপি সবসময় মানবতার পক্ষে কাজ করে আসছে।

তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখায় স্বাস্থ্যসেবা বিষয়টি বিশেষভাবে অন্তর্ভুক্ত আছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এই ধরনের সহযোগিতা অব্যাহত থাকলে রোগীদের আরও উন্নত ও মানসম্মত সেবা দেওয়া সম্ভব হবে। অনুষ্ঠানে হাসপাতালের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৩ সেপ্টেম্বর ছিল বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ১৮তম কারামুক্তি দিবস। ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর সেনাসমর্থিত সরকারের সময়ে তাকে ও তার ছেলে কোকোকে গ্রেফতার করা হয়েছিল। পরের বছর ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর আদালতের নির্দেশে তিনি মুক্তি পান। এরপর থেকে দিনটি কারামুক্তি দিবস হিসেবে পালন করা হয়।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/4681 ,   Print Date & Time: Wednesday, 4 February 2026, 01:37:27 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh