• হোম > বাংলাদেশ > বাংলাদেশে আসছে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দল

বাংলাদেশে আসছে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দল

  • বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৪:১১
  • ৫৩

---

ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক উপ-কমিটির পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল আগামী ১৬ থেকে ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ সফর করবে। সফরকালে তারা অন্তর্বর্তীকালীন সরকার, এনজিও, সুশীল সমাজ, শ্রমিক সংগঠন ও বহুপাক্ষিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।

এছাড়া কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করে ২০১৭ সালে মিয়ানমার থেকে পালিয়ে আসা বাস্তুচ্যুত প্রায় ১০ লাখ রোহিঙ্গার মানবিক পরিস্থিতি মূল্যায়ন করবেন।

সফরটি অনুষ্ঠিত হচ্ছে এমন এক সময়ে, যখন ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক সংস্কার কার্যক্রম শুরু করেছে এবং বাংলাদেশ-ইইউ নতুন অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি (পিসিএ) নিয়ে আলোচনায় বসেছে।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন ফরাসি এমইপি মৌনির সাতুরি। তাঁর সঙ্গে থাকবেন লুক্সেমবার্গের ইসাবেল উইসেলার-লিমা, পোল্যান্ডের আরকাদিউস মুলারচিক, এস্তোনিয়ার উরমাস পায়েত এবং নেদারল্যান্ডসের ক্যাটারিনা ভিয়েরা।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/4647 ,   Print Date & Time: Wednesday, 4 February 2026, 10:37:24 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh