• হোম > বাণিজ্য > ইউরোপীয় কমিশনের প্রতিনিধিদল ঢাকায়

ইউরোপীয় কমিশনের প্রতিনিধিদল ঢাকায়

  • মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫০
  • ১৫২

---

ইউরোপীয় কমিশনের অভিবাসন ও শরণার্থী বিষয়ক পরিচালক মাইকেল শটারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকায় পৌঁছেছে। তারা বাংলাদেশ সরকারের সঙ্গে নিয়মিত অভিবাসন সংলাপের অংশ হিসেবে এই সফরে এসেছে।

কূটনৈতিক সূত্র জানায়, বাংলাদেশ বাণিজ্য সম্পর্কিত বিষয়গুলোতে বেশি গুরুত্ব দেবে, যেখানে ইউরোপীয় কমিশন অবৈধ অভিবাসন বিষয়ক ইস্যুতে আলোচনা করবে।

আজ সফরের প্রথম দিন ইউরোপীয় কমিশনের প্রতিনিধিদলটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করবে।

এছাড়াও, ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক উপকমিটি (ডিআরওআই)-এর চেয়ারম্যান মৌনির সাতৌরির নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল আগামী ১৫ থেকে ১৯ সেপ্টেম্বর বাংলাদেশ সফর করবেন।

এই প্রতিনিধিদলটি বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজের সঙ্গে বৈঠক করবে। তারা বিএনপি, জামায়াতে ইসলামী, এবং এনসিপির প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা করবেন।

কক্সবাজার সফরের সময় তারা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানের সঙ্গে বৈঠক করবে।

বিশ্বব্যাপী মানবাধিকারের প্রচার, সুরক্ষা ও সংরক্ষণে ইউরোপীয় পার্লামেন্ট এবং এর মানবাধিকার বিষয়ক উপকমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/4579 ,   Print Date & Time: Monday, 28 September 2026, 02:48:29 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh