• হোম > বাংলাদেশ > বেগম খালেদা জিয়াকে মৌসুমি ফল পাঠালেন ভুটানের রাষ্ট্রদূত

বেগম খালেদা জিয়াকে মৌসুমি ফল পাঠালেন ভুটানের রাষ্ট্রদূত

  • মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৫৯
  • ১২৬

---

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মৌসুমি ফল পাঠিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো কারমা হামু দর্জি। আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ফলের ঝুড়ি পৌঁছে দেওয়া হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ফলের ঝুড়ি গ্রহণ করেন এবং রাষ্ট্রদূতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় তিনি দুই দেশের পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/4575 ,   Print Date & Time: Monday, 28 September 2026, 04:27:15 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh