• হোম > > ডাকসু নির্বাচন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করল ডিএমপি

ডাকসু নির্বাচন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করল ডিএমপি

  • সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:১৪
  • ১১৬

---

ঢাকা বিশ্ববিদ্যালয় ও সংলগ্ন এলাকায় ৮ সেপ্টেম্বর রাত ৮টা থেকে ১১ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও প্রদর্শন নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি কমিশনার শেখ মোহা. সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জননিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিএমপি জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ঢাকসু) নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করতে এবং অবাঞ্ছিত পরিস্থিতি এড়াতে এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/4560 ,   Print Date & Time: Saturday, 10 October 2026, 06:14:45 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh