• হোম > বাংলাদেশ > মেধার ভিত্তিতে নিয়োগ পেলে সবাই হবে দেশের সম্পদ : আসিফ মাহমুদ

মেধার ভিত্তিতে নিয়োগ পেলে সবাই হবে দেশের সম্পদ : আসিফ মাহমুদ

  • শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫, ২২:৩৬
  • ৬৩

---

যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) নিয়োগ প্রক্রিয়ায় কোনো দুর্নীতি বা স্বজনপ্রীতির অভিযোগ নেই। তিনি বলেন, “স্বচ্ছ, পক্ষপাতহীন ও মেধাভিত্তিক নিয়োগ হলে নিয়োগপ্রাপ্ত প্রত্যেকেই দেশের সম্পদে পরিণত হবে।”

শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে পিডিবিএফের নবনিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সদ্য যোগদানকারীদের উদ্দেশে আসিফ মাহমুদ বলেন, “উৎকোচ বা ঘুষ ছাড়া আপনারা নিয়োগ পেয়েছেন। কর্মক্ষেত্রে তার প্রতিফলন ঘটিয়ে জনগণকে কাঙ্ক্ষিত সেবা দিতে হবে।”

তিনি আরো বলেন, দারিদ্র্য বিমোচন এখন জাতীয় চ্যালেঞ্জ। মাঠপর্যায়ে কাজ করে দরিদ্র জনগোষ্ঠীকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলাই নবনিযুক্তদের প্রধান দায়িত্ব।

পিডিবিএফে এবার ৩টি পদে মোট ১ হাজার ৬৬৫ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা ১৫৫ জন, সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা ৩৩৫ জন এবং মাঠ কর্মকর্তা ১ হাজার ১৭৫ জন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. ইসমাইল হোসেন। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী। স্বাগত বক্তব্য দেন পিডিবিএফের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মাহমুদ হাসান।

পরে উপদেষ্টা মিরপুর পাইকপাড়ার সরকারি ডি-টাইপ কলোনির মডেল একাডেমিতে ‘বীর শহীদ আহনাফ গ্রন্থাগার’ উদ্বোধন করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “নতুন বাংলাদেশ গড়ার পথে আপনাদের গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে। বাংলাদেশ আর কখনো ফ্যাসিবাদের দিকে যাবে না—এই হোক আমাদের অঙ্গীকার।”

উল্লেখ্য, শহীদ আহনাফ আহমেদ বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। তিনি ২০২৪ সালের ৪ আগস্ট মিরপুর-১০ এ শহীদ হন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/4527 ,   Print Date & Time: Thursday, 5 February 2026, 03:00:59 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh