• হোম > বাংলাদেশ > খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী সাক্ষাতে ফরাসি রাষ্ট্রদূত

খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী সাক্ষাতে ফরাসি রাষ্ট্রদূত

  • বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫, ০০:৫৮
  • ১৩৮

---

 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে ফ্রান্সের বিদায়ী রাষ্ট্রদূত মেরি মাসদুপুই।

আজ বুধবার রাত ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ‘ফিরোজা’য় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/4423 ,   Print Date & Time: Saturday, 3 October 2026, 11:55:22 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh