• হোম > > প্রধান উপদেষ্টার সঙ্গে আজ তিন দলের বৈঠক

প্রধান উপদেষ্টার সঙ্গে আজ তিন দলের বৈঠক

  • রবিবার, ৩১ আগস্ট ২০২৫, ১৩:১৫
  • ৭৮

---

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা করতে আজ বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন।

বৈঠকগুলো অনুষ্ঠিত হবে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে জানান, বিকেল সাড়ে ৪টায় জামায়াতে ইসলামী, সন্ধ্যা ৬টায় এনসিপি এবং সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপির সঙ্গে বৈঠক হবে।

তিনি আরও জানান, বিএনপির বৈঠকের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত বিকেল ৩টার পরিবর্তে বৈঠকটি হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/4267 ,   Print Date & Time: Wednesday, 4 February 2026, 08:42:46 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh