• হোম > বাংলাদেশ > হাসিনার বিরুদ্ধে মামলাগুলো ফেব্রুয়ারির আগেই নিষ্পত্তির আশা চিফ প্রসিকিউটরের।

হাসিনার বিরুদ্ধে মামলাগুলো ফেব্রুয়ারির আগেই নিষ্পত্তির আশা চিফ প্রসিকিউটরের।

  • রবিবার, ৩১ আগস্ট ২০২৫, ০০:৪৭
  • ১১০

---

ছাত্র নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে গত বছরের আগস্টে ভারতে পালানো শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের হওয়া মামলাগুলোর চূড়ান্ত নিষ্পত্তি আগামী ফেব্রুয়ারির মধ্যেই হতে পারে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

শনিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ‘ডেল্টা কনফারেন্স ২০২৫’ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “চব্বিশের জুলাই-আগস্ট আন্দোলনে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় অনেক পুলিশ সদস্য জড়িত ছিল। পুলিশের বিরুদ্ধে তদন্ত করতে গিয়ে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে এবং অনেক প্রমাণ নষ্টও করা হয়েছিল। তবু বিচার প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে।”

তিনি আরও জানান, আন্তর্জাতিক মান বজায় রেখেই বিচার কার্যক্রম চলছে, যাতে প্রশ্ন তোলার কোনো সুযোগ না থাকে। কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার নিষ্পত্তি খুব শিগগিরই হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

চিফ প্রসিকিউটর বলেন, “দেশবাসী ফেব্রুয়ারির আগেই শেখ হাসিনার বিচার দেখতে পাবে।”


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/4248 ,   Print Date & Time: Sunday, 4 October 2026, 10:14:15 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh