• হোম > বাংলাদেশ > কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলায় গ্রেফতার

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলায় গ্রেফতার

  • সোমবার, ২৫ আগস্ট ২০২৫, ০০:১১
  • ৮৫

---

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বরিশাল থেকে বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ওই মামলায় তিনি ১১ নম্বর আসামি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একই মামলার ২২ নম্বর আসামি তার বাবা ও মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গত ১৭ আগস্ট ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেফতার করেছে।

উল্লেখ্য, এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান আসামি, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ২ নম্বর আসামি এবং পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন ৩ নম্বর আসামি হিসেবে রয়েছেন।

মোট ২৫ জনের নাম-ঠিকানা উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করে এ হত্যা মামলা দায়ের করা হয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/4119 ,   Print Date & Time: Wednesday, 4 February 2026, 10:13:39 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh