• হোম > বাংলাদেশ > আশুলিয়ায় লা*শ পো*ড়া*নো*র মামলার বিচারকাজ শুরু, সাক্ষ্য ১৪ সেপ্টেম্বর

আশুলিয়ায় লা*শ পো*ড়া*নো*র মামলার বিচারকাজ শুরু, সাক্ষ্য ১৪ সেপ্টেম্বর

  • বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ১৫:৪৭
  • ৬৭

---

জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সাভারের আশুলিয়ায় গুলি করে ছয় জনকে হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

একই সঙ্গে মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৪ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।

আজ মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।

আসামিদের অবস্থান

গ্রেফতারকৃত আট আসামীর মধ্যে সাত জন নিজেদের নির্দোষ দাবি করেছেন। তবে এসআই শেখ আবজালুল হক দোষ স্বীকার করেছেন। তার দোষ স্বীকার আদালত গ্রহণ করলেও রাজসাক্ষী হওয়ার আবেদন বিষয়ে কোনো আদেশ দেননি ট্রাইব্যুনাল।

গ্রেফতারকৃত আসামিরা হলেন—ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, এসআই শেখ আবজালুল হক ও কনস্টেবল মুকুল।

প্রসিকিউশনের বক্তব্য

প্রসিকিউশন পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এমএইচ তামিম শুনানি করেন। এসময় উভয় পক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন।

গত ২ জুলাই এই মামলায় মোট ১৬ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেয় ট্রাইব্যুনাল।

পটভূমি

প্রসিকিউশন জানায়, গত ৫ আগস্ট আশুলিয়ায় ছয় তরুণকে গুলি করে হত্যা করার পর তাদের লাশ পুলিশ ভ্যানে তুলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এমনকি এক তরুণ জীবিত থাকা অবস্থায় তার গায়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়েছিল।

নৃশংস এ ঘটনায় গত ১১ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/4025 ,   Print Date & Time: Thursday, 5 February 2026, 03:27:17 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh