• হোম > ময়মনসিংহ > ময়মনসিংহ প্রেসক্লাবে নতুন নির্বাচন করতে হাইকোর্টের আদেশ

ময়মনসিংহ প্রেসক্লাবে নতুন নির্বাচন করতে হাইকোর্টের আদেশ

  • বুধবার, ২০ আগস্ট ২০২৫, ১৫:৪৭
  • ১৬৮

---

ময়মনসিংহ প্রেসক্লাবের অনির্বাচিত বর্তমান কমিটি বাতিল ঘোষণা করে দ্রুত সময়ের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট ফজলুর রহমান বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

বিষয়টি নিয়ে গতকাল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ—বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমেদ—আদেশ দেন। ময়মনসিংহ প্রেসক্লাবের অনির্বাচিত কমিটি বাতিল ও নতুন নির্বাচন আয়োজনের জন্য প্রেসক্লাব সদস্য ও জিয়া পরিষদ নেতা এম এ মোতালেব ৮ জানুয়ারি হাইকোর্টে রিট দায়ের করেছিলেন।

প্রাথমিক শুনানির পর ৯ মার্চ হাইকোর্ট রুল জারি করেছিলেন, যেখানে কমিটি বাতিল ও নতুন নির্বাচন আয়োজনের কারণ জানতে চাওয়া হয়েছিল। রুলের চূড়ান্ত শুনানি শেষে গতকাল এই আদেশ দেওয়া হয়েছে।

আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন এডভোকেট ফজলুর রহমান, এডভোকেট আব্দুল হাই ও এডভোকেট সীমা ইসলাম। উল্লেখ্য, ময়মনসিংহ প্রেসক্লাবে কোন নির্বাচন ছাড়াই ৫ জানুয়ারি বর্তমান অনির্বাচিত কমিটি দায়িত্বভার গ্রহণ করেছিল।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/4002 ,   Print Date & Time: Wednesday, 7 October 2026, 03:26:14 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh