• হোম > অর্থনীতি > অনুমোদন পেলো বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক

অনুমোদন পেলো বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক

  • বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০, ০০:৩৩
  • ৮৭৬

বাংলাদেশ ব্যাংকআরও একটি বেসরকারি ব্যাংকের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন এ ব্যাংকটির নাম বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক।  দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকার পর অবশেষে চূড়ান্ত অনুমোদন পেয়েছে ব্যাংকটি।

রোববার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ৪০২তম পর্ষদ সভায় এই অনুমোদন দেয়া হয়। ফলে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য ব্যাংকটির আর কোনো বাধা রইলো না।

এ তথ্যগুলো জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম।

সম্প্রতি প্রাথমিক লাইসেন্স বা লেটার অব ইনটেন্ট (এলওআই) পাওয়া তিনটি নতুন ব্যাংকের অন্যতম ‘বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড’। ১৭ পরিচালক ও তিন স্বতন্ত্র পরিচালক নিয়ে যাত্রা করবে ব্যাংকটি। এর প্রধান উদ্যোক্তা হলেন বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন।

টানা দুই মেয়াদ ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকার প্রথম মেয়াদে নয়টি নতুন ব্যাংকের অনুমোদন দেয়। বর্তমানে দেশে ব্যাংকের সংখ্যা ৫৮টি। এর মধ্যে ৪০টি বেসরকারি খাতের, ৯টি রাষ্ট্রায়ত্ত ও ৯টি বিদেশি ব্যাংক রয়েছে।

বৈঠকে স্ট্যান্ডার্ড ব্যাংককে পুর্নাঙ্গ ইসলামী ব্যাংকে রূপান্তর ও এনআরবি গ্লোবাল ব্যাংকের নাম পরিবর্তন করে গ্লোবাল ইসলামী ব্যাংক করার প্রস্তাব করা হয়। এর প্রেক্ষিতে সার্বিক বিবেচনায় ব্যাংক দুটিকে ইসলামী ব্যাংকে রুপান্তরিত করার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/399 ,   Print Date & Time: Wednesday, 4 February 2026, 04:32:18 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh