
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ১৭ জন উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে সম্পদ ও দায়-দেনার হিসাব দাখিলের নির্দেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সংস্থার মহাপরিচালক মো. আক্তার হোসেন।
তিনি জানান, অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বৈধ আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে সম্পত্তি দখল ও মালিকানা অর্জনের তথ্য মেলায় দুদক তাদের বিরুদ্ধে এ আদেশ জারি করেছে।
যেসব কর্মকর্তাকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে তারা হলেন—
-
সদস্য মো. লুৎফুল আজিম
-
সাবেক অতিরিক্ত মহাপরিচালক মো. আলমগীর হোসেন
-
যুগ্ম কমিশনার মো. তারিক হাসান
-
অতিরিক্ত কমিশনার সাধন কুমার কুন্ডু
-
কমিশনার (কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট) কাজী মো. জিয়া উদ্দিন
-
কমিশনার (রেলওয়ে কাস্টমস) মো. কামরুজ্জামান
-
অতিরিক্ত কমিশনার (বৃহৎ করদাতা ইউনিট, ভ্যাট) আব্দুল রশিদ মিয়া
-
উপকর কমিশনার (কর অঞ্চল-১৬) মোহাম্মদ শিহাবুল ইসলাম
-
অতিরিক্ত কর কমিশনার (কর অঞ্চল-৮) মির্জা আশিক রানা
-
যুগ্ম কর কমিশনার (বিসিএস কর একাডেমি) মোহাম্মদ মোরশেদ উদ্দিন খান
-
উপকর কমিশনার (কর অঞ্চল-১৬) মোনালিসা শাহরিন সুস্মিতা
-
সদস্য (আয়কর নীতি) এ কে এম বদিউল আলম
-
অতিরিক্ত কমিশনার (নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, ভ্যাট) হাসান তারেক রিকাবদার
-
অতিরিক্ত কমিশনার মো. মামুন মিয়া
-
অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা ইউনিট) সাহেলা সিদ্দিক
-
কমিশনার (কর আপিলেট ট্রাইব্যুনাল) লোকমান আহমেদ
-
কমিশনার (কর অঞ্চল-৩) এম এম ফজলুল হক
দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পদ বিবরণী জমা দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।