• হোম > এগ্রিকালচার এন্ড ফুড > রেকর্ড পরিমাণ ধান ও চাল সংগ্রহ করল খাদ্য মন্ত্রণালয়

রেকর্ড পরিমাণ ধান ও চাল সংগ্রহ করল খাদ্য মন্ত্রণালয়

  • সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ১২:৪১
  • ১২৫

---

বোরো সংগ্রহ কর্মসূচি-২০২৫’-এর অধীনে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান ও চাল সংগ্রহ করেছে খাদ্য মন্ত্রণালয়। যা দেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ সংগ্রহ হিসেবে রেকর্ড হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি কর্মসূচিতে মোট ৩ লাখ ৭৬ হাজার ৯৪২ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে, যা নির্ধারিত লক্ষ্য ৩ লাখ ৫০ হাজার মেট্রিক টনের তুলনায় বেশি।

একইভাবে সিদ্ধ চাল সংগ্রহ করা হয়েছে ১৪ লাখ ৬ হাজার ৫৩৩ মেট্রিক টন, যেখানে লক্ষ্য ছিল ১৪ লাখ মেট্রিক টন। আর আতপ চাল সংগ্রহ হয়েছে ৫১ হাজার ৩০৭ মেট্রিক টন, যা ৫০ হাজার মেট্রিক টনের লক্ষ্যকে অতিক্রম করেছে।

গত ১৫ আগস্ট কর্মসূচির মেয়াদ শেষ হয়। এসময় ধান সংগ্রহ করা হয় প্রতি কেজি ৩৬ টাকা দরে এবং চাল সংগ্রহ করা হয় প্রতি কেজি ৪৯ টাকা দরে।

খাদ্য মন্ত্রণালয়ের মতে, এই সংগ্রহ দেশের খাদ্য নিরাপত্তা ও মজুত শক্তিশালীকরণে বড় ভূমিকা রাখবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/3895 ,   Print Date & Time: Monday, 28 September 2026, 07:19:04 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh