• হোম > বাংলাদেশ > খালেদা জিয়ার জন্মদিনে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বার্তা

খালেদা জিয়ার জন্মদিনে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বার্তা

  • শনিবার, ১৬ আগস্ট ২০২৫, ০৯:৩০
  • ১১৪

---

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফুলের তোড়া পাঠিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার বিকেলে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি জানান, খালেদা জিয়া ব্যক্তিগতভাবে জন্মদিন উদযাপন না করলেও দলীয়ভাবে সারাদেশে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বিকেল ৪টার দিকে তাঁর একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ‘ফিরোজা’য় ফুলের তোড়া পৌঁছে দেন। এসময় খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার তা গ্রহণ করেন।

ঘটনাস্থলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য বেলায়েত হোসেন, বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এবং চেয়ারপারসনের ব্যক্তিগত উইংয়ের কর্মকর্তা মাসুদ রহমান উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার রাতে চীনের রাষ্ট্রদূতের কার্যালয় থেকেও খালেদা জিয়ার জন্মদিনে ফুলের তোড়া পাঠানো হয়।

১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করা খালেদা জিয়া এ বছর ৮১ বছরে পা রেখেছেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/3821 ,   Print Date & Time: Friday, 2 October 2026, 11:04:35 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh