• হোম > দেশজুড়ে > সোনামসজিদ বন্দর দিয়ে ১০০ টন পেঁয়াজ আমদানি

সোনামসজিদ বন্দর দিয়ে ১০০ টন পেঁয়াজ আমদানি

  • শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫, ১৪:০৫
  • ১৬৫

---

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে দীর্ঘ ৮ মাস পর আবারও ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় চারটি ট্রাকে করে মোট ১০০ টন পেঁয়াজ দেশে প্রবেশ করে।

বন্দর পরিচালনায় নিয়োজিত পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাইনুল ইসলাম জানান, ভারত সরকার প্রায় ৮ মাস আগে এ বন্দর দিয়ে পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছিল। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর আবারও পেঁয়াজ আসা শুরু হয়েছে।

ব্যবসায়ীরা আশাবাদী, নতুন করে আমদানি শুরুর ফলে দেশের বাজারে পেঁয়াজের দাম কিছুটা স্থিতিশীল হবে এবং ভোক্তারা স্বস্তি পাবেন। বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে গত মঙ্গলবার (১২ আগস্ট) বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন পেঁয়াজ আমদানির ঘোষণা দিয়েছিলেন।

এ আমদানিকে শুধু বাণিজ্য নয়, ভোক্তাদের জীবিকার সুরক্ষার একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কারণ সাধারণ মানুষ ও নিম্ন আয়ের পরিবারগুলো সাশ্রয়ী দামে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটি পেতে পারবেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/3798 ,   Print Date & Time: Friday, 2 October 2026, 08:12:30 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh