• হোম > বিদেশ > তিন দিনের সফরে মালয়েশিয়ায় প্রধান উপদেষ্টা ইউনূস

তিন দিনের সফরে মালয়েশিয়ায় প্রধান উপদেষ্টা ইউনূস

  • সোমবার, ১১ আগস্ট ২০২৫, ১৯:০৭
  • ১৫২

---

তিন দিনের সরকারি সফরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পৌঁছেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে তিনি দেশটিতে পৌঁছান।

মঙ্গলবার সকালে পুত্রজায়া কমপ্লেক্সে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে। এ সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম গার্ড অব অনার প্রদান করবেন। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অভ্যর্থনা অনুষ্ঠান শুরু হবে।

পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যক্তিগত ও প্রতিনিধি স্তরের বৈঠক করবেন ড. ইউনূস। বৈঠকে নতুন বাংলাদেশি কর্মীদের নিয়োগ, আরও পেশাজীবী প্রেরণ, এবং কর্মীদের অধিকার ও সুবিধা নিশ্চিতকরণ নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা হবে।

এছাড়াও দুই দেশের বিভিন্ন খাতে অগ্রগতি পর্যালোচনা ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের পদক্ষেপ নির্ধারণ করা হবে।

এর আগে সোমবার দুপুর ২টায় বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে ঢাকা থেকে রওনা হন প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীরা। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে বুংগা রায় ভিভিআইপি কমপ্লেক্সে মালয়েশিয়ার চিফ অব প্রোটোকল ও গৃহমন্ত্রী সাইফুদ্দিন নাসিউশান বিন ইসমাইল তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/3659 ,   Print Date & Time: Thursday, 5 February 2026, 04:18:56 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh