• হোম > বাংলাদেশ > তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • সোমবার, ১১ আগস্ট ২০২৫, ১৮:৩৩
  • ১৭০

---

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের অংশগ্রহণ বাড়াতে প্রতিটি ভোটকেন্দ্রে আলাদা বুথ থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১১ আগস্ট) সকালে দক্ষিণ কেরাণীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে। ছেলে-মেয়ে এবং নারী-পুরুষের জন্যও আলাদা বুথ থাকবে।

তিনি আরও জানান, প্রতিটি ভোটকেন্দ্রে বডি-অর্ন ক্যামেরা বসানো হবে যাতে নির্বাচন সুষ্ঠু হচ্ছে কিনা তা জেলা ও কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করা যায়। আইনশৃঙ্খলা বাহিনীর জন্য নতুন করে ৪০ হাজার বডি-অর্ন ক্যামেরা কেনা হবে।

চাঁদাবাজি দমনে শূন্য সহনশীলতার কথা উল্লেখ করে তিনি বলেন, ইতোমধ্যে অনেককে আইনের আওতায় আনা হয়েছে এবং ভবিষ্যতেও কোনো চাঁদাবাজকে প্রশ্রয় দেওয়া হবে না।

 এর আগে তিনি র‍্যাব-১০ সদর দপ্তর, কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার ও কেরাণীগঞ্জ মডেল থানা পরিদর্শন করেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/3651 ,   Print Date & Time: Saturday, 10 October 2026, 01:30:35 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh