• হোম > বাংলাদেশ > খসড়া ভোটার তালিকা প্রকাশ: দেশে ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৬১ লাখ

খসড়া ভোটার তালিকা প্রকাশ: দেশে ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৬১ লাখ

  • রবিবার, ১০ আগস্ট ২০২৫, ১৮:১৮
  • ১৬৫

---

নির্বাচন কমিশন (ইসি) ২০২৫ সালের হালনাগাদ খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে, ৩০ জুন পর্যন্ত দেশের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪০ লাখ ৬ হাজার ৯১৬ জন এবং নারী ভোটার ৬ কোটি ২১ লাখ ৬২ হাজার ৭৬০ জন।

রোববার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, ২০২৫ সালে ভোটার অন্তর্ভুক্তির হার ৩.৬৯ শতাংশ এবং বৃদ্ধির হার ১.৯৭ শতাংশ।

গত ২ মার্চ ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। হালনাগাদ প্রক্রিয়ায় নতুন ভোটার যুক্ত হয়েছে ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন এবং মৃত ও অযোগ্য হিসেবে বাদ পড়েছে ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জন। ফলে বর্তমান তালিকায় ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জনে।

সম্পূরক খসড়া তালিকা ইতোমধ্যে সব অফিসে প্রকাশ করা হয়েছে। কোনো তথ্য সংশোধনের প্রয়োজন হলে তা যাচাই করে আগামী ৩১ আগস্ট চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এছাড়া ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ হবে, তাদের অন্তর্ভুক্ত করে আরেকটি তালিকা প্রকাশ করবে ইসি।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/3612 ,   Print Date & Time: Thursday, 8 October 2026, 06:59:27 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh