• হোম > রাজনীতি > নির্বাচনে প্রস্তুতির ডাক বিএনপির

নির্বাচনে প্রস্তুতির ডাক বিএনপির

  • বুধবার, ৬ আগস্ট ২০২৫, ১৭:০০
  • ১২৬

---

জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ভাষণে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণাকে ‘বিএনপির বিজয়’ হিসেবে উল্লেখ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।

বুধবার (৬ আগস্ট) সিলেটে বিএনপির গণঅভ্যুত্থান দিবসের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “তারেক রহমানের নেতৃত্বে গতকাল রাতে আমাদের বিজয় হয়েছে। তবে আমরা শুধু নির্বাচনের সময় নয়, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চাই।”

তিনি জানান, বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে এবং জনগণকে সঙ্গে নিয়ে তারা নির্বাচনে অংশ নেবে ও বিজয়ী হবে। এ সময় তিনি নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

সমাবেশ শেষে আয়োজিত বিজয় র‌্যালি রেজিস্ট্রারি মাঠ থেকে শুরু হয়ে বৃষ্টির কারণে সংক্ষিপ্তভাবে কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়। এতে জেলা ও মহানগরের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

এছাড়াও জাতীয় নির্বাচন ঘোষণাকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়ে বিএনপি আনুষ্ঠানিকভাবে এক সংবাদ সম্মেলনে তা স্বাগত জানায়। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “এই ঘোষণায় রাজনৈতিক অচলাবস্থা কেটে যাবে এবং গণতন্ত্র উত্তরণের পথ সুগম হবে।”


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/3492 ,   Print Date & Time: Friday, 9 October 2026, 04:30:41 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh