• হোম > > সংসদ চত্বরে আজ ‘জুলাই সনদের’ আনুষ্ঠানিক উপস্থাপন

সংসদ চত্বরে আজ ‘জুলাই সনদের’ আনুষ্ঠানিক উপস্থাপন

  • মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ১৩:৩৪
  • ১৫০

 ---

আজ বিকেল ৫টায় সংসদের দক্ষিণ প্লাজায় উপস্থাপিত হবে ‘জুলাই ঘোষণাপত্র’

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আজ বিকেল ৫টায় এক গণসমাবেশে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হবে ‘জুলাই ঘোষণাপত্র’। এই ঘোষণার মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের বিভিন্ন পক্ষ একত্রে জাতির সামনে তুলে ধরবেন অন্তর্বর্তীকালীন সরকারের ভবিষ্যৎ রূপরেখা।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিত থাকার কথা রয়েছে।

এদিকে গত রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অন্তর্বর্তীকালীন সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। সেই অনুযায়ী, এটি আগামী ৫ আগস্ট, মঙ্গলবার বিকেল ৫টায় জাতির সামনে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/3447 ,   Print Date & Time: Friday, 9 October 2026, 04:23:28 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh