• হোম > অর্থনীতি > তৃতীয় দফার শুল্ক আলোচনা অংশ নিতে আগামীকাল যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে বাংলাদেশের একটি প্রতিনিধিদল।

তৃতীয় দফার শুল্ক আলোচনা অংশ নিতে আগামীকাল যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে বাংলাদেশের একটি প্রতিনিধিদল।

  • রবিবার, ২৭ জুলাই ২০২৫, ২৩:০২
  • ১৪২

---

ঢাকা, ২৭ জুলাই ২০২৫ (বাসস): যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি রপ্তানি পণ্যের ওপর আরোপিত অতিরিক্ত শুল্ক হ্রাসে তৃতীয় দফার আলোচনায় অংশ নিতে একটি সরকারি প্রতিনিধিদল আগামীকাল যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে।

আজ রোববার সচিবালয়ে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, এ আলোচনা আগামী ২৯ ও ৩০ জুলাই ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে।

প্রতিনিধিদলে রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নাজনীন কাউসার চৌধুরী। তাঁরা আগামীকাল বিকেলে যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করবেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/3254 ,   Print Date & Time: Wednesday, 11 November 2026, 09:10:21 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh