• হোম > Following | এক্সক্লুসিভ > ঢাকার রাশিয়ান হাউস আন্তর্জাতিক সাংবাদিক সংহতি দিবস উপলক্ষে বার্ষিক সংবাদ সম্মেলনের আয়োজন।

ঢাকার রাশিয়ান হাউস আন্তর্জাতিক সাংবাদিক সংহতি দিবস উপলক্ষে বার্ষিক সংবাদ সম্মেলনের আয়োজন।

  • রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১, ১১:৪০
  • ৭৮৬

---

২৩ সেপ্টেম্বর, ২০২১, ঢাকার রাশিয়ান হাউস আন্তর্জাতিক সাংবাদিক সংহতি দিবস উপলক্ষে একটি বার্ষিক সংবাদ সম্মেলনের আয়োজন করে।

ঢাকার রাশিয়ান হাউসের পরিচালক মিস্টার ম্যাক্সিম দোব্রোখোতভ দৈনিক জনজীবনে জাতীয় গণমাধ্যমের অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করেন এবং বাংলাদেশী সাংবাদিকদের তাদের পেশাগত দায়িত্ব পালনের জন্য শুভ কামনা করেন। তিনি জোর দিয়ে বলেন যে বাংলাদেশে অনলাইন সাংবাদিকতা এখন খুবই জনপ্রিয় এবং সংবাদ মাধ্যমের অগ্রণী ভূমিকা পালন করছে ।

মিস্টার দোব্রোখোতভ বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে ঐতিহ্যগতভাবে সুদৃঢ় সম্পর্কের উপর জোর দিয়ে আশা করে বলেন যে ভবিষ্যতে এ সম্পর্ক আরও শক্তিশালী হবে। তিনি আরও উল্লেখ করেন যে, ঢাকার রাশিয়ান হাউস বাংলাদেশের ভবিষ্যত দক্ষ নাগরিক তৈরির জন্য রাশিয়ান বিশ্ববিদ্যালয়গুলোতে সরকারি বৃত্তি কর্মসূচির প্রার্থীদের নির্বাচনসহ শিক্ষামূলক কার্যক্রম নিয়ে কঠোর পরিশ্রম করছে। তিনি বলেছিলেন যে রাশিয়ান সরকার ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ৬৫ টি বৃত্তি বরাদ্দ করেছে আশা করা যায় যে আগামী বছরের মধ্যে এর সংখ্যা বাড়তে পারে। তিনি এই বছর রাশিয়ান হাউসের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও ঐতিহাসিক অনুষ্ঠান এবং ভবিষ্যতের পরিকল্পনা তুলে ধরেন।

সংবাদ সম্মেলন শেষে, রাশিয়ার গণ মৈত্রী বিশ্ববিদ্যালয়ের এর সাংবাদিকতা অনুষদের  পিএইচডি ছাত্র বারেক কায়সার তার বই রাশিয়ায় বঙ্গবন্ধু রাশিয়ান হাউসের পরিচালক জনাব ম্যাক্সিম দোব্রোখোতভের হাতে তুলে দেন।

এই বৈঠকে অনেক স্থানীয় ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার ৪০ টিরও বেশি বাংলাদেশী সাংবাদিক, যার মধ্যে নিউজ চ্যানেল (এটিএন বাংলা, চ্যানেল আই, যমুনা টিভি, বৈশাখী টিভি এবং বাংলা ভিশন), প্রিন্ট এবং অনলাইন সংস্করণ (দৈনিক ইত্তেফাক) , দৈনিক কালের কণ্ঠ, ঢাকা ট্রিবিউন, বাংলাদেশ পোস্ট, দ্য ইন্ডিপেন্ডেন্ট, ডেইলি অবজার্ভার, দৈনিক সংবাদ, দৈনিক প্রথম আলো, দৈনিক জনকণ্ঠ, দৈনিক যুগান্তর, বাংলা নিউজ 24.com, আজকের পত্রিকা, ভয়েসবিডি 24.com, বাংলাদেশ বায়োন্ড এবং সিমিটেক)। তারা সক্রিয়ভাবে ঢাকার রাশিয়ান হাউসের কার্যক্রম সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আগ্রহী ছিল।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/2673 ,   Print Date & Time: Wednesday, 4 February 2026, 10:26:28 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh