![]()
ইবি রিপোর্ট
শিশু-কিশোরদের সঙ্গে সময় কাটিয়ে তাদের খেলাধুলার সুযোগ ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৭ নভেম্বর) জুমার নামাজ শেষে শিশুদের হাতে ব্যাডমিন্টন খেলার সামগ্রী উপহার দেন তিনি। একই সঙ্গে নিজেদের মধ্যে এসব সামগ্রী ভাগাভাগি করে খেলার পরামর্শও দেন প্রধানমন্ত্রী।
শুক্রবার রাজধানীর নৌবাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন তারেক রহমান। নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত শিশু-কিশোরদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তাদের হাতে ব্যাডমিন্টন খেলার সামগ্রী তুলে দেন।
শিশুদের সঙ্গে আলাপের একপর্যায়ে প্রধানমন্ত্রী জানতে চান, তারা সবাই খেলাধুলার সুযোগ পাচ্ছে কি না। খেলায় কেউ বাদ পড়ছে কি না, সে বিষয়েও খোঁজ নেন তিনি। শিশুদের মধ্যে যেন সবাই একসঙ্গে খেলতে পারে, তা নিশ্চিত করার বিষয়ে উৎসাহ দেন প্রধানমন্ত্রী।
এ সময় নিজেদের খেলার সামগ্রী অন্যদের সঙ্গে ভাগাভাগি করে ব্যবহারের পরামর্শ দেন তারেক রহমান। একজনের কাছে থাকা খেলার সরঞ্জাম অন্যরাও যেন ব্যবহার করতে পারে, সে বিষয়ে শিশুদের উৎসাহিত করেন তিনি। পাশাপাশি নিজেদের আনন্দ ও প্রয়োজনীয় সামগ্রী অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার মানসিকতা গড়ে তোলার বার্তাও দেন তিনি।