![]()
ইবি রিপোর্ট
রাজধানীর সড়কে ট্রাফিক আইন অমান্য করে চলাচলের দায়ে একদিনে ৩ হাজার ৯৬২টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই অভিযানে ৯৩৭টি গাড়ি ডাম্পিং এবং ৮৫১টি গাড়ি রেকার করা হয়েছে। বুধবারের এই অভিযানে রাজধানীর আটটি ট্রাফিক বিভাগে আইন লঙ্ঘনকারী বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ডিএমপি জানায়, বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন বাস্তবায়নে অভিযান পরিচালনা করা হয়। এতে মোট ৩ হাজার ৯৬২টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানের পাশাপাশি নিয়ম ভঙ্গকারী যানবাহনের বিরুদ্ধে ডাম্পিং ও রেকার কার্যক্রমও চালানো হয়।
ডিএমপির দেওয়া বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, গুলশান ট্রাফিক বিভাগে সবচেয়ে বেশি ৯৫২টি মামলা হয়েছে। এ বিভাগের অভিযানে ৪৭টি বাস, ২১টি ট্রাক, ৫৩টি কাভার্ডভ্যান, ১৩৪টি সিএনজি ও ৩০২টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়।
মিরপুর ট্রাফিক বিভাগে ৮৬৭টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে ২২টি বাস, ২১টি ট্রাক, ৫৪টি কাভার্ডভ্যান, ১২৪টি সিএনজি ও ৫০৮টি মোটরসাইকেল রয়েছে। অন্যদিকে, উত্তরা বিভাগে ৬৭৪টি মামলা হয়েছে। সেখানে ২৪টি বাস, ৪০টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ১৬৩টি সিএনজি ও ২২৭টি মোটরসাইকেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
ওয়ারী ট্রাফিক বিভাগে ৫০২টি মামলা হয়েছে। এ বিভাগে ২৯টি বাস, ৪০টি ট্রাক, ৪৪টি কাভার্ডভ্যান, ১২২টি সিএনজি ও ১৪০টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়। মতিঝিল বিভাগে মোট ৪০৭টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে ১৬টি বাস, তিনটি ট্রাক, ২৬টি কাভার্ডভ্যান, ৮১টি সিএনজি ও ২০১টি মোটরসাইকেল রয়েছে।
তেজগাঁও ট্রাফিক বিভাগে ২৩৪টি মামলা হয়েছে। এ বিভাগে আটটি বাস, তিনটি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ৪২টি সিএনজি ও ৯৯টি মোটরসাইকেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। রমনা বিভাগে মোট ১৬৬টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে সাতটি বাস, একটি ট্রাক, তিনটি কাভার্ডভ্যান, ২৩টি সিএনজি ও ৪২টি মোটরসাইকেল রয়েছে।
এ ছাড়া লালবাগ ট্রাফিক বিভাগে ১৬০টি মামলা করা হয়েছে। এ বিভাগের অভিযানে ১৩টি বাস, আটটি ট্রাক, ২১টি সিএনজি ও ৮৬টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা হয়।
অভিযানের সময় মামলা করার পাশাপাশি আইন লঙ্ঘনকারী যানবাহনের বিরুদ্ধে ডাম্পিং ও রেকার কার্যক্রম পরিচালনা করে ট্রাফিক পুলিশ। ডিএমপির তথ্য অনুযায়ী, এদিন ৯৩৭টি গাড়ি ডাম্পিং এবং ৮৫১টি গাড়ি রেকার করা হয়েছে।
রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচলে শৃঙ্খলা বজায় রাখা এবং ট্রাফিক আইন কার্যকর করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি। নগরীর সড়কে নিয়ম মেনে চলাচল নিশ্চিত করতে আইন প্রয়োগের পাশাপাশি চালক ও যানবাহন সংশ্লিষ্টদের ট্রাফিক বিধি অনুসরণের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।