• হোম > দেশজুড়ে | বিনোদন > কেন তৃতীয় সংসার ভাঙলোও ন্যান্সির

কেন তৃতীয় সংসার ভাঙলোও ন্যান্সির

  • বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ২৩:৩৬
  • ৬

---

ইবি বিনোদন রিপোর্ট

জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি তাঁর তৃতীয় সংসারেও বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। গীতিকার মহসীন মেহেদীর সঙ্গে দাম্পত্য জীবনের অবসান ঘটানোর কথা বুধবার (২৫ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন এই সংগীতশিল্পী।

রাত ৯টা ৪০ মিনিটে দেওয়া ওই স্ট্যাটাসে ন্যান্সি জানান, দীর্ঘ সময় একসঙ্গে জীবন কাটানোর পর তাঁরা দুজন আলাদা পথে চলার সিদ্ধান্ত নিয়েছেন। তবে তাঁদের এই সিদ্ধান্তের পেছনে কী কারণ রয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

একই পোস্টে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ন্যান্সি। পাশাপাশি তাঁদের ব্যক্তিগত জীবন ও সিদ্ধান্তের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান। জীবনের নতুন এই অধ্যায়কে শক্তি, মর্যাদা ও মানসিক শান্তির সঙ্গে গ্রহণ করতে চান বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ন্যান্সির ব্যক্তিগত জীবনে এটি তৃতীয় দাম্পত্য সম্পর্কের সমাপ্তি। ২০০৬ সালে ব্যবসায়ী আবু সাঈদ সৌরভের সঙ্গে প্রথমবার বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। ২০১২ সালে তাঁদের বিচ্ছেদ হয়। এই সংসারে রোদেলা নামে তাঁদের একটি কন্যাসন্তান রয়েছে।

এরপর ২০১৩ সালের মার্চে নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন ন্যান্সি। তবে ২০২১ সালে সেই সম্পর্কেরও অবসান ঘটে। দ্বিতীয় সংসারে নায়লা নামে তাঁর আরেকটি কন্যাসন্তান রয়েছে।

প্রথম দুই সংসারের বিচ্ছেদের পর ২০২১ সালের আগস্টে গীতিকার মহসীন মেহেদীর সঙ্গে তৃতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই সংগীতশিল্পী। দীর্ঘ সময় একসঙ্গে থাকার পর এবার সেই সম্পর্ক থেকেও আলাদা হওয়ার সিদ্ধান্তের কথা জানালেন তিনি।

ব্যক্তিগত জীবনের এই পরিবর্তন নিয়ে বিস্তারিত কিছু প্রকাশ না করে নিজেদের সিদ্ধান্তের প্রতি সম্মান জানানোর অনুরোধ জানিয়েছেন ন্যান্সি। আপাতত জীবনের নতুন অধ্যায়ে মানসিক শান্তি ও মর্যাদার সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যাশার কথাই জানিয়েছেন এই গায়িকা।




This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/24219 ,   Print Date & Time: Wednesday, 25 November 2026, 06:00:53 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh